Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জগলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে শান্তি রানী পাল (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শান্তি রানী পাল একই এলকার মৃত বরেন্দ্র চন্দ্র পালের স্ত্রী। তারা নিঃসন্তান ছিলেন।
জানা যায়, নিহত শান্তি রানী পালের স্বামী মারা যাওয়ার পর ভাসুর রাম চন্দ্র পালের সেমি পাকা টিন সেট বসতঘরে ভাসুরের বিধবা ছেলের বউ শিল্পী রানী পাল এর সাথে একই রুমে প্রতিদিন রাতে ঘুমাতেন শান্তি রানী পাল। প্রতিদিনের ন্যায় রাতে দুইজন একই রুমে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ভাসুর এর ছেলের বউ শিল্পী রানী পাল ঘুম থেকে উঠে দেখতে পায় শান্তি রানী পাল ঘরের বাঁশের তীরের সাথে প্লাষ্টিকের লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তার এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপপরিদর্শক মিটু রায় বলেন, মহিলাটি মানসিক ভারসাম্য ছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments