Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাকোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি খালেদা জিয়া

কোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী ও আপসহীন নেত্রী। দীর্ঘ প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো নির্বাচনে পরাজয়ের মুখ দেখেননি—এটি দেশের রাজনীতিতে একটি বিরল দৃষ্টান্ত।

১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই একাধিক আসনে প্রার্থী হন। প্রতিটি নির্বাচনে তিনি পাঁচটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই বিজয়ী হন। সর্বশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে নির্বাচন করে তিনটিতেই জয়লাভ করেন।

এরপর ২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করে। পরে দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। ২০২৪ সালের নির্বাচনও বিএনপি বর্জন করে। ফলে ২০১৪ সালের পর থেকে তিনি আর কোনো নির্বাচনে অংশ নেননি। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে তার দ্বিতীয় দফার প্রধানমন্ত্রিত্ব ছিল স্বল্পকালীন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী হন। পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হলে তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জাতীয় পার্টি (নাজিউর), জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে নিয়ে গঠিত চারদলীয় জোটের নেতৃত্ব দিয়ে ২০০১ সালের নির্বাচনে অংশ নেন খালেদা জিয়া। ওই নির্বাচনে বিজয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি আবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments