Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে

কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত নেতারা।

সেই সময় জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।

সাক্ষাৎকালে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপির নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীরাই ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করছেন। বিএনপি নিজ দলে গণতন্ত্রের চর্চা করছে। তিনি নবনির্বাচিতদের উদ্দেশে বলেন, “কাউন্সিলে যারা পরাজিত হয়েছেন তাদের নিয়েই সবাইকে সংগঠিত করতে হবে। মনে রাখতে হবে পদ-পদবি একটি সাংগঠনিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “দলের নেতৃত্বে যারা আসছেন তাদের দায়িত্ব হলো তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করা। আমাদের লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করা। সেজন্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সাথে কাজ করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments