Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বিজিবি

কুলাউড়ায় ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বিজিবি

কুলাউড়া প্রতিনিধি :  কুলাউড়ায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার আলীনগর ও লালারচক সীমান্তবর্তী এলাকা থেকে এগুলো জব্দ করা হয়েছে।

৪৬ বিজিবি জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার রাতে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ১ হাজার টাকা মূল্যের ১ হাজার ২৮০ প্যাকেট ভারতীয় সিগারেট ও ৯০০ প্যাকেট নাসির পাতার বিড়ি জব্দ করা হয়।

৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দিবারাত্রি ২৪ ঘণ্টা টহল ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments