নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আনিসুল ইসলাম।
মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি নতুন কর্মস্থল কুলাউড়ায় যোগদান করেন। জানা যায়, মোহাম্মদ আনিসুল ইসলাম ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরী জীবনের প্রথমে তিনি পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট স্থানীয় সরকার শাখা অভিযোগ নিস্পতিকারী (অনিক) কর্মরত ছিলেন।
মোহাম্মদ আনিসুল ইসলাম ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রথম কর্মস্থলে যোগদান করেন। নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়ায় যোগদান করে স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক ও সচেতনমহলসহ কুলাউড়াবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।


