Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যঅপরাধকুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমান আদালতের অভিযান : ৪টি মিটার ও ৮টি ব্যাটারি...

কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমান আদালতের অভিযান : ৪টি মিটার ও ৮টি ব্যাটারি চার্জার জব্দ

রিয়াজুল ইসলাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি কুলাউড়া দপ্তরের আওতাধীন এলাকায়  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ’২৬) দুপুরে বকেয়া ও অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে ভ্রাম্যমান বিদ্যুৎ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির।মঙ্গলবার  দুপুরে কুলাউড়া উপজেলার কুরবানপুর,উপজেলার টিডিসি এলাকা, কাছুর কাপন ও রসুলপুর (ডুলিপাড়া) এই অভিযান চালানো হয়।

অভিযানে সহায়তা করেন কুলাউড়া থানা পুলিশ, কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগ কুলাউড়া এর সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রমানিক জয়, উপ-সহকারী আল আমিন, উপ-সহকারী প্রকৌশলী ফুল মিয়া, উপ-সহকারী প্রকৌশলী রিপন রায়,লাইনম্যান ফারুক আহমেদ, আকরাম, শরিফুল,ও মিটার রিডার আব্দুর রউফ, মিনহাজুর রহমান, ছালেক আহমেদ, রুবেল,অনুপ আচার্য, রাজু ধর।  অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি চারটি মিটার ও ৮টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এই ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।

কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ আল আল আমিন জানান, ব্যাটারী চালিত অটোরিকশা চার্জিং এ অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। আর বিদ্যুৎ এর বৈধ গ্রাহকরা বিদ্যুৎ না পেয়ে কষ্ট ভোগ করছেন। আমরা এধরণের চুরি হতে দিতে পারিনা। তাই আগামী কয়েক দিনের মধ্যে আবারও বিদ্যুৎ বিভাগ মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহন করবে। এ ব্যাপারে তিনি সচেতন গ্রাহকদের সহযোগীতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments