Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড,গোগালীছড়ার বাঁধ ভেঙ্গে ১৫টি গ্রাম প্লাবিত

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড,গোগালীছড়ার বাঁধ ভেঙ্গে ১৫টি গ্রাম প্লাবিত

রিয়াজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। গত রোববার সন্ধ্যার পর টানা ১২ ঘন্টা বিদ্যুতহীন ছিল কুলাউড়া। ঝড়ে গাছ উপড়ে পড়ে পিডিবি’র বিদ্যুত কুলাউড়া  অফিসের অভিযোগ কেন্দ্রে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় ১৩০টি স্থানে বিদ্যুত লাইন ছিড়ে গেছে এবং ১৫ টি খুঁটি ভেঙ্গে পড়েছে। গোগালীছড়ার বাঁধ ভেঙ্গে কুলাউড়ার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

ঝড়ে পৌরসভা, কাদিপুর, কুলাউড়া সদর, জয়চন্ডী, ভুকশিমইল,বরমচাল, ভাটেরা, রাউৎগাও, টিলাগাঁওসহ বিভিন্ন এলাকায় আংশিক বিধ্বস হয়েছে শতাধিক ঘর।গত রোববার সন্ধ্যায় কাল বৈশাখীঝড় বয়ে যায়। শেষ খবর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়নি। চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।
জানা যায়, গত রোববার সন্ধ্যার শক্তিশালী কালবৈশাখী ঝড়ে কুলাউড়া পৌরসভা, কাদিপুর, কুলাউড়া সদর, জয়চন্ডী, ভুকশিমইলের বিভিন্ন এলাকায় ব্যাপক তান্ডব চলে। মঙ্গলবার উপজেলা প্রশাসন গোগালীছড়ার বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের কোন সরকারি সহায়তা দেয়া হয়নি বলে এলাকাবাসী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments