Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যআইন আদালতকাল শপথ নেবেন দেশের নতুন প্রধান বিচারপতি

কাল শপথ নেবেন দেশের নতুন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

সংবিধান নির্ধারিত অবসর বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় আজ ২৭ ডিসেম্বর (শনিবার) অবসরে যাবেন দেশের ২৫তম ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স করেছেন। ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

তিনি ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দুই বছর পর স্থায়ী হন। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments