Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মিহির ধর চৌধুরী, আব্দুল মোমিন, মো.খুরশেদ আলী, সফাত আলী, মাদ্রাসার প্রভাষক মো.সেলিম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো.আজাদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমূখ।

আলোচনাসভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে,শিক্ষকদের হাত ধরেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে।তাই শিক্ষার্থীদের যথাযত জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে সকল শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments