ঢাকা অফিস : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালন করতে লন্ডন থেকে সৌদি আরব যাবেন।
রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ওমরাহ শেষে তিনি নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফিরতে পারেন। তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।’
ওমরাহ শেষ করে দেশে ফিরতে পারেন এমন অনুমানকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।


