Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাইঞ্জিনে ‘আগুনের ইঙ্গিত’ পেয়ে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

ইঞ্জিনে ‘আগুনের ইঙ্গিত’ পেয়ে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

ডেক্স রিপোর্ট : ভারতের নয়াদিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকার পর রাজধানী দিল্লিতে জরুরি অবতরণ করেছে। ভারতের বিজনেস স্ট্যান্ডার্ডের খবর অনুসারে, রোববার (৩১ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, পাইলট বিমানের ডান ইঞ্জিনে ‘আগুন লাগার’ ইঙ্গিত পান। এরপর সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে। এতে ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থাটি বিস্তারিত প্রকাশ না করে জানিয়েছে, ‘৩১ আগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী ‘ফ্লাইট AI2913’ উড্ডয়নের কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে। কারণ ক্রুরা ডান ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন। এতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে ক্রুরা একটি ইঞ্জিন বন্ধ করে দিল্লিতে ফিরে আসেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 উপলব্ধ তথ্য অনুসারে, ‘A320 neo’ বিমান দিয়ে পরিচালিত ফ্লাইটটি দিল্লিতে ফিরে আসার আগে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে উড়েছিল।

এয়ার ইন্ডিয়ার মতে, যাত্রীদের একটি বিকল্প বিমানে স্থানান্তর করা হয়। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানগুলো যান্ত্রিক সমস্যার সম্মুখীন হওয়ার ঘটনা মাঝে মাঝেই লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ‘ফ্লাইট-১৭১’ বিধ্বস্ত হয়ে ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনই প্রাণ হারান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments