Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াআগামীকাল শনিবার সিলেট বিভাগে ৮ ঘণ্টা রেলপথ অবরোধ

আগামীকাল শনিবার সিলেট বিভাগে ৮ ঘণ্টা রেলপথ অবরোধ

কুলাউড়া প্রতিনিধি:  আখাউড়া – সিলেট সেকশনের রেল লাইন সংস্কারসহ ৮ দফা দাবিতে আগামীকাল  শনিবার (০১ নভেম্বর) সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনের মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই ও সমন্বয়ক আজিজুল ইসলাম আগামীকাল ০১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে সকল যাত্রীদেরকে বিরত থাকতে আহবান জানান।

আন্দোলনের সমন্বয়করা বলেন, ব্রিটিশ আমল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসাম বেঙ্গল রেলপথের আখাউড়া- সিলেট সেকশনের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবীতে সিলেট বিভাগের বিভিন্ন রেল স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।

গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দিলে ঢাকা ডিভিশনের রেলওয়ের ডিআরএম পরবর্তী ১৫ দিনের মধ্যে আলোচনার প্রতিশ্রুতি দেন।

সেই মোতাবেক গত ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের ঢাকা ডিভিশনের  ডিআরএম মো. মহিউদ্দিন আরিফের বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আলোচনা ফলপ্রসু না হওয়ায় আন্দোলনকারীরা ডিআরএম’র আশ্বাস প্রত্যাখান করেন এবং ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সিলেট বিভাগে রেলপথে অবরোধের ঘোষনা দেন।

৮ দফা দাবি গুলো হচ্ছে : সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া থেকে সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন নির্মাণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট সেকশনের সকল বন্ধ স্টেশন চালু, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত যাত্রী আসনসংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনে শায়েস্তাগঞ্জের পর বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার, আখাউড়া-সিলেট সেকশনে ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার এবং যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments