ঢাকা অফিস: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের আজ পর রাত ৯টা ৬ মিনিটে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে।এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো নিহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।


