Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখা৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ আটক-১

৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ আটক-১

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ‍পুলিশ।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজারের ভোবারতল গ্রামের খলিলুর রহমানের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া দেলোয়ার মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments