Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াস্কুল গেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার !

স্কুল গেট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার !

বড়লেখা প্রতিনিধি :  মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এমরান আহমেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত এমরান দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এমরানের লাশ ঝুলতে দেখেন লোকজন। তারা বিষয়টি এমরানের স্বজন ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এই ঘটনার আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয় এমরান।  সেখানে সে কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও  স্বজন ও পরিবারের অবহেলার কথা উল্লেখ করেন। স্থানীয় লোকজন ধারণা করছেন, পারিবারিক কোনো কারণে মানসিক চাপে ছিলেন এমরান। যে কারণে হয়ত সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নিহতের বাবা খলিল উদ্দিন জানান, তার ছেলে ইমরান আহমদ রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে একটি গামছা ও একটি টর্চলাইট হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তার দাবি ইমরান আহমদ আত্মহত্যা করেছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক। পরে সিসি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এরপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments