Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাসাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১৬তম শাহাদত বার্ষিকী পালিত

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১৬তম শাহাদত বার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও  বিএনপি।

শুক্রবার ৫ সেপ্টেম্বর সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানায় স্মৃতি পরিষদ, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে বাদ জুম্মা মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

সেই সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে গউছ, সাইফুর রহমান  স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ মরহুমের পরিবারের সদস্য, স্মৃতি পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ।

পরে বিকেল ৫ টায় শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

বিগত ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments