Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জসাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকান্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments