Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাসাংবাদিক তমাল ফেরদৌস এর দাফন সম্পন্ন

সাংবাদিক তমাল ফেরদৌস এর দাফন সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তমাল ফেরদৌস বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, সংস্কৃতিকর্মীসহ বিপুল মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে মাজারসংলগ্ন কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

সকালে হাসপাতাল থেকে মরদেহ সার্কিট হাউসসংলগ্ন নিজ বাসায় নেওয়া হলে স্বজন ও সহকর্মীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সহকর্মী সাংবাদিকরা তাঁকে ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে বক্তারা তাঁর কর্মনিষ্ঠা, সততা, বিনয় ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন ।

দীর্ঘ সাংবাদিক জীবনে তমাল ফেরদৌস মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং সিলেটভিউ২৪ ডটকমের মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments