Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাসরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: ফখরুল

সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। তিনি দুষ্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে মনে করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষায় সকল শ্রেণী-পেশার মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। আজিজুর রহমান মুসাব্বিরের নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ড সেই অপতৎপরতারই প্রকাশ।

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে দুষ্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এছাড়া তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments