Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাশ্রীমঙ্গলে বাতাসে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর জনসভাস্থলের প্যান্ডেল

শ্রীমঙ্গলে বাতাসে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর জনসভাস্থলের প্যান্ডেল

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি জনসভাস্থলে আসার আগেই বাতাসে ভেঙে পড়ে দর্শক ও উপকারভোগীদের বসার প্যান্ডেল।

এসময় উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে যায়। এসময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্যান্ডেল খুলে ফেলা হয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা বিমানের একটি ফ্লাইট বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments