Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াশ্রীমঙ্গলে পেট্রোবাংলার তেল পাইপলাইন লিকেজে অগ্নিকাণ্ডে বাবা,মা ও ছেলের মৃত্যু

শ্রীমঙ্গলে পেট্রোবাংলার তেল পাইপলাইন লিকেজে অগ্নিকাণ্ডে বাবা,মা ও ছেলের মৃত্যু

মৌলভীবাজার প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন ইলামপাড়া গ্রামে পেট্রোবাংলার তেল পাইপলাইন লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের  বাবা,মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তাদের মৃত্যু হয়। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় এ অগ্নিদুর্ঘটনা ঘটেছিল।

নিহতরা হলেন, শাসন ইলামপাড়া গ্রামের মোঃ বশির মিয়া (৫০) বশির মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪৫) ও ছেলে রেদোয়ান মিয়া (২০)। তাদেরকে  প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট থেকে তাদের ঢাকা প্রেরণ করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments