Wednesday, October 21, 2026
Homeদুর্ঘটনাশ্রীমঙ্গলে ট্রলি চাপায় নারী কর্মীর মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রলি চাপায় নারী কর্মীর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলির চাপায় মার্জিয়া বেগম নামে এক নারী কর্মী নিহত হয়েছে। বুধবার সকালে ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় রশনী পলি ফাইবার কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ওসি জানান, নিহত মার্জিয়া বেগম (৪০) পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে।  তিনি কারখানাটিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় পেছন থেকে মালামাল পরিবহনের ট্রলি মার্জিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গ্রামে খবরটি পৌঁছানোর পর এলাকাবাসী কারখানার সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করে আর কর্মীরা আতঙ্কে কারখানা ছেড়ে চলে যান।

ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments