Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাশেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, বিষয়টি ভারতের বিবেচনায় রয়েছে

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, বিষয়টি ভারতের বিবেচনায় রয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার আদালতের নির্দেশ অনুসারে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিয়েছে। এখন বিষয়টি ভারতের বিবেচনায় রয়েছে। এ কথা বলেছেন-পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের আইনি দিক পালন করেছি এবং আদালতের নির্দেশে শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। এখন তারা (ভারত) তাদের মতো করে দেখুক। এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি।

সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। আপনাদের নিয়ে আমার একটা অবজারভেশন আছে। ভারতের পররাষ্ট্র সচিব যখন বলেছিলেন, তারা অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন চান—তখন আপনাদের মুখে তারা একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু আপনারা কেউ প্রশ্নটি করেননি। প্রশ্নটা ছিল—এ কথা গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তোলেননি।

তিনি আরও বলেন, আমি অবাক হয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব যখন সুযোগ দিয়েছিলেন, তখন অন্তত একটি প্রশ্ন তোলা যেত। বিব্রত না করলেও প্রশ্ন করার সুযোগ তো ছিল।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments