Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যঅপরাধমৌলভীবাজারের সীমান্তে বিজিবির বিশেষ চেকপোস্ট স্থাপন, অপরাধীরা যেন পালাতে না পারে

মৌলভীবাজারের সীমান্তে বিজিবির বিশেষ চেকপোস্ট স্থাপন, অপরাধীরা যেন পালাতে না পারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত অপরাধীরা যেন সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে সেই জন্য মৌলভীবাজার জেলার  সীমান্ত এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে বিজিবি।  এছাড়া সীমান্তবর্তী এলাকা ও বিজিবি’র আওতাধীন এলাকায় যানবাহনে তল্লাশী চালাচ্ছে বিজিবি।

মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ, বড়লেখা, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলার প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, এই জেলার পাঁচটি সীমান্তবর্তী উপজেলায় একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিওপি’র বিজিবি’র সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছে। তার সাথে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মাঝে হাদিকে গুলি করার ঘটনার সাথে জড়িত  সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রদর্শন করে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়, যাতে দুষ্কৃতকারীকে আটক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিজিবি।

শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

অপরদিকে, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে বিজিবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments