Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারের সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারের সীমান্তে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

মাহবুব হাসান জসিম : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার করমপুর সীমান্ত এলাকা থেকে ৫২-বিজিবির লাতু বিওপির একটি টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী এবং ছয় শিশু রয়েছে।

সূত্র জানায়, বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় পাঁচ বছর আগে তারা কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দেন। সম্প্রতি তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। সোমবার (২৮ জুলাই) ভোরে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments