Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারের রাজনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলা

মৌলভীবাজারের রাজনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরের সিএনজি চুরির অভিযোগে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করতে আসা র‌্যাব-৯ এর সাদা পোশাকের একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ৩ র‌্যাব সদস্য আহত হয়েছে।

সেই  সময় র‌্যাবের একটি পিস্তল খোওয়া যায়। খবর পেয়ে রাজনগর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ও সিলেট র‌্যাব থেকে অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে এলাকার মাইকে ঘোষণা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রটি উদ্ধার হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল বাধ এলাকায়। এব্যাপারে একটি মামলা হয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্থুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বাধএলাকার রাজাপুর গ্রামের গেন্দু মিয়ার গ্যারেজ থেকে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে বড়দল গ্রামের লোপা বেগম একটি সিএনজি (নং মৌলভীবাজার-থ-১৩-৩৩৫৬) ও হলদিগুল গ্রামের জাহেরা বেগমের একটি সিএনজিসহ (নং-মৌলভীবাজার-থ-১৩-১৭৯৮) দুটি সিএনজি চুরি হয়। লোপা বেগমের সিএনজিতে জিপিএস লাগানো থাকায় গত বুধবার সিলেটের গোয়াইনঘাট এলাকার নোয়াখাল এলাকা থেকে সিএনজিটি চালিয়ে নিয়ে যাওয়া অবস্থায় গোয়াইনঘাটের লাফনাউট এলাকার কানিনওয়াকেল গ্রামের শফিকুর রহমানের ছেলে আতিকুর রহমানকে (২৪) কে আটক করে নিয়ে আসে।

এদিকে আতিকুরের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় অপহরনের জিডি করেন। ওই জিডির প্রেক্ষিতে সিলেট র‌্যাবের এসআই রনির নেতৃত্বে সাদা পোষাকের একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যায় আতিকুর রহমানকে উদ্ধারে রাজনগরের উত্তরভাগ এলাকায় আসে।

স্থানীয় লোকজন তাদের সন্দেহ করে ধাওয়া দেন। র‌্যাব সদস্যরা তাদের পরিচয়পত্রও দেখান। কিন্তু স্থানীয় লোকজন সন্দেহের বশে তাদের ওপর চড়াও হয়। এসময় র‌্যাবের সদস্য লেন্স কর্পোরাল আবুল কাশেম ও আশরাফুল ইসলাম আহত হন। গুরুতর আহত সদস্যদের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সময় লেন্স কর্পোরাল আবুল কাশেমের পিস্থল খোয়া যায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সিলেট থেকে র‌্যাবের অতিরিক্ত টীম আসে। মৌলভীবাজারের অতিরিক্তি পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুাপার (সদর সার্কেল) আবুল খায়ের ঘটনাস্থলে যান। পরে মসুজিদের মাইকে ঘোষণা দিলে রাত সাড়ে ১১টার সময় র‌্যাবের খোয়া যাওয়া পিস্থলটি উদ্ধার হয়।

র‌্যাব-৯ সিলেটের অতিরিক্তি পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাবের একটি টিম সেখানে তথ্য সংগ্রহে গেলে স্থানীয় লোকজন ভুয়া পুলিশ বেভে হয়তো চড়াও হয়েছিল। আমাদের তিনজন সদস্য সামান্য আহত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments