Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে শিল্পায়নের নামে হাওর ভূমি ও জলাভূমি দখল প্রক্রিয়া : হাওর রক্ষা...

মৌলভীবাজারে শিল্পায়নের নামে হাওর ভূমি ও জলাভূমি দখল প্রক্রিয়া : হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : শিল্পায়নের নামে কোম্পানী কর্তৃক হাওর ভূমি ও জলাভূমি দখল প্রক্রিয়া প্রতিহত করতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলন কমিটি । মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে আজ ২১ মে-২৬ সকাল ১১ ঘটিকায়। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের স্বচ্ছ তালিকার ভিত্তিতে ক্ষতিপূরণ, অকাল বন্যারোধে সরকারের কার্যকর ভূমিকা প্রাণ আরএফএল, ইসলাম এগ্রোভেটসহ অন্যান্য বহুজাতিক কোম্পানী লোলুপ দৃষ্টি থেকে কাউয়াদীঘি ও হাইল হাওরকে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও কৃষক প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলন কমিটি আহবায়ক আ স ম ছালেহ সোহেলের এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম খছরু চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রনজিৎ দেবনাথ, সৈয়দ কামাল আহমদ বাবু, সামছুদ্দিন মাস্টার, মো: আলমগীর হোসেন, মো: খায়রুল ইসলাম, শাহীন ইকবাল, সাংবাদিক হোসাইন আহমদ, সোনা মিয়া, শিপন মিয়া, দেওয়ান মুনাকিব চৌধুরীসহ হাওর পাড়ের কৃষক নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, বাংলাদেশের ভূ-প্রকৃতি, জীব-বৈচিত্র্য ও অর্থনীতিতে হাওর অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকাল হাওরের বিস্তীর্ণ জলরাশি দেশের দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য ভান্ডার। এই হাওরগুলোকে সরকার যেমন অবহেলিত রাখছে, তেমনি লুটেরা শ্রেণির প্রাণ আরএফএল, ইসলাম এগোভেট জাতীয় বহুজাতিক কোম্পানী দখল ও দূষণ করতে উদ্যোগ নিয়েছে। এর সাথে যোগসাযোশে রয়েছেন দুর্নীতিগ্রস্থ আমলাতন্ত্র।

কৃষকদের মরার উপর খারার ঘা হিসেবে এবারের বন্যায় হাজার হাজার একর পাঁকা ধানের ফসলী জমি তলিয়ে গেছে। কর্তৃপক্ষ অস্বচ্ছ তালিকা তৈরি করছেন, প্রকৃত কৃষক, বর্গাচাষী কৃষকরা ও দিনমজুর কৃষক ক্ষতিপূরণের তালিকা থেকে অনেকেই বাদ পরছেন। আমরা এর নিন্দা জানাই এবং শিল্পায়নের নামে কোম্পানী কর্তৃক হাওর ভূমি/জলাভূমি দখল প্রক্রিয়া প্রতিহতের ঘোষণা করছি। কোন অবস্থাতেই হাওরের মাঝখানে হাওর পরিবেশ নষ্ট করে ভূমির শ্রেণি পরিবর্তনসহ আইনকানুন লঙ্গন করে হাওর দখল করতে দেওয়া হবে না। হাওরপাড়ের কৃষকরা, বাংলাদেশের কৃষকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে। পরিশেষে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবরে দুটি স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে মানববন্ধন ও প্রতিবাদী কৃষক সমাবেশ সমাপ্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments