Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে চালিয়েছে।জেলা শহরের শমশেরনগর সড়ক,চৌমুনা,চাঁদনীঘাট, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার এলাকার অবৈধ দোকানপাট, যত্রতত্র সিএনজি স্ট্যান্ড, জবরদখল ও যত্রতত্র মাছ বাজার উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

পৌরসভা আইনে মৌলভীবাজার পৌরসভার সহযোগিতায় এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী।

অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকীসহ সেনাবাহিনী,পুলিশ ও সংশ্লিষ্ট  দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments