Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রী সেলসিয়াসে

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রী সেলসিয়াসে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় হাড়কাঁপানো তীব্র শীতে মানুষ কাঁপছে । ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কাজে যেতে হচ্ছে চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবিরা। তবে শ্রমিকদের পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীতের মধ্যে কষ্ট করে কাজ করছেন।
অপরদিকে শীতের তীব্রতা বাড়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের বর্হিবিভাগে ও উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন শীতজনিত রোগে শত শত রোগী ভিড় করছে। প্রতিটি হাসপাতালে প্রতিদিন শিশু,বৃদ্ধ নারী ও পুরুষ রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় এবং হিমেল হাওয়া থাকায় মৃদু শৈত্য বয়ে যাচ্ছে জেলা জুড়ে। বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments