Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে জাতীয় চ্যাম্পিয়নশীপ '২৫ অনুষ্ঠিত,বিজয়ী মৌলভীবাজার

মৌলভীবাজারে জাতীয় চ্যাম্পিয়নশীপ ‘২৫ অনুষ্ঠিত,বিজয়ী মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এই খেলা চলে। ফুটবল খেলায় অংশ নেন সুনামগঞ্জ জেলা দল ও মৌলভীবাজার জেলা দল।

খেলায় ০-১ গোলে মৌলভীবাজার জেলা দল বিজয়ী হয় । গোল করেন মৌলভীবাজার জেলা দলের কামরান হোসেন মিলাদ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোঃ ইসরাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানভীর হোসেন, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ, মৌলভীবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত ব্যক্তি ও পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব সাব্বির আহমেদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সদর উপজেলা ক্রীড়া সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, সাবেক ক্রিকেটার ও সংগঠক ইমামুল হক রিপন, এইচ এম মুশতাক। ২১ সেপ্টেম্বর ফিরতি ম্যাচ সুনামগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments