নিজস্ব প্রতিবেদক : “ডিজিটাল যুগে সাক্ষরতার প্রচার, প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যককে সামান্য রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে স্বাক্ষরতা দিবস।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক লিটন পালের সঞ্চালনায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা নাসরীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.সি. মোঃ ইসরাইল হোসেন। স্বাগতিক বক্তব্য রাখেন কিশলয় চক্রবর্তী, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান,সহকারী অধ্যাপক উদ্ভিদ বিদ্যা বিভাগ মোঃ মনোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল সরকার, সহকারী শিক্ষক মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মোঃ তোফাজ্জল হোসাইন, সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহানা আক্তার খানম,ছাত্র নাবিল হোসাইন, ছাত্রী জান্নাত কামাল।


