Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-১ সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু। বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments