মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী হাবিবা বেগম (১৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) রাত ১০ টায় শহরের বেড়িরচড় এলাকার ভাড়াটিয়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত হাবিবা জাহাঙ্গীর মিয়ার মেয়ে। তার পরিবার রাঙ্গামাটি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান রাতে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারনে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


