Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী এর প্রার্থীসহ  ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

রিটার্নিং অফিস সূত্র জানায়, এই আসনে মনোনয়ন দাখিলকারী ৮ জন প্রার্থীর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকায় ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে যাচাই-বাছাইয়ে ত্রুটি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্বাচন কমিশনের বিধিমালা  অনুসারে যাচাই-বাছাই শেষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হচ্ছেন- বিএনপি’র প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মালিক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments