Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ২০ সেপ্টেম্বর

মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ২০ সেপ্টেম্বর

মৌলভীবাজার প্রাতনিধি : মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।  সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক  উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্চে। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব নির্বাচনে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন, সভাপতি পদে- অলিউর রহমান ও আনিসুজ্জামান বায়েস। সিনিয়র সহ-সভাপতি পদে- সারওয়ার মজুমদার ইমন, রুনু আহমদ। সাধারণ সম্পাদক পদে- মনোয়ার আহমদ রহমান ও সালাম আহমেদ জিতু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে- মো: সাইফুল ইসলাম স্বপন, মহসীন আহমদ, মো: কামাল আহমেদ ও আমিনুর রশীদ। সাংগঠনিক সম্পাদক পদে- তুহিন আহমেদ, শেখ জুবেদ, মোস্তাফিজুর হোসেন শাহীন, রেজাউল করিম রেজা,কমরু মিয়া ও শেখ সুজন আহমেদ।

দলীয় সূত্র জানায়, সম্মেলন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা মনে করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত নতুন কমিটি মাঠপর্যায়ে দলের কার্যক্রম আরও জোরদার করবে।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, মৌলভীবাজার পৌর সম্মেলন সফলভাবে সম্পন্ন হলে অন্য ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচনে গতি আসবে।

তাঁরা বলেন, এ ধরনের কাউন্সিল কার্যক্রম শুধু নেতৃত্বের নবায়নই নয়, কর্মীদের ঐক্য ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মনোনয়ন বিক্রয়ের সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলাল ও পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments