Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজার জুড়ে বইছে শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ ডিগ্রি

মৌলভীবাজার জুড়ে বইছে শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ ডিগ্রি

মৌলভীবাজার প্রতিনিধি : বিশাল হাওর, পাহাড় ও চা বাগান বেষ্টিত মৌলভীবাজার জেলায় জেঁকে বসেছে হাড়কাঁপানো পৌষের শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার ৯৩টি চা বাগানের চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, রাজনগর, বড়লেখা ও জুড়ির হাওর এলাকা ও চা বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় বুধবার ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘন কুয়াশা সাথে হিমেল কনকনে বাতাস থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।
এদিকে, তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কাজে যেতে হচ্ছে চা শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবীদের। তবে পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীতের মধ্যে শ্রমিকরা কষ্ট করে কাজ করছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে গ্রামগঞ্জের মানুষ দারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।
বুধবার সারাদিন কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, সূর্যের দেখা মেলেনি এবং একই অবস্থা বৃহস্পতিবার সকাল থেকেই। এতে ফুটপাতে নিম্ন আয়ের মানুষের শীতের গরম কাপড় কেনার ধুম লেগেছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এ ছাড়াও দিনের বেলা ২টার পর সামান্য রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।
শীতের তীব্রতা বাড়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল ও সাতটি উপজেলা হাসপাতালসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছেই। হাসপাতালে প্রতিদিন শিশু, বৃদ্ধ নারী ও পুরুষ রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিমিউনিয়া, শ্বাসকষ্ট, কোল্ড ডায়রিয়াসহ শীতজনিত রোগ বেড়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘কয়েকদিন পর বৃহস্পতিবার তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments