Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামতিঝিল থেকে শাহবাগ অংশেও মেট্রোরেল চালু ,শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ

মতিঝিল থেকে শাহবাগ অংশেও মেট্রোরেল চালু ,শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ

ডেক্স রির্পোট : আগারগাঁও থেকে উত্তরা অংশে চালুর পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে শাহবাগ থেকে আগারগাঁও অংশে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেইসবুক পেইজে রোববার সন্ধ্যায় এক বার্তায় বলা হয়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকাল ৩ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭টা ১৫ মিনিটে চালু হয়েছে।’  রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে একজন নিহত হন। ওই ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments