Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখাভেজাল ঘি ও মাওয়া তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ভেজাল ঘি ও মাওয়া তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পাম অয়েল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি, মাওয়াসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির দায়ে দিপু দত্ত নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বিকেলে বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম এলাকার একটি কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। অভিযানে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাম অয়েল মিশিয়ে ভেজাল ঘি ও মাওয়া তৈরি করা হচ্ছে। এছাড়া এসব খাদ্যদ্রব্য যথাযথ অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দীপু দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments