Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখাবড়লেখায় উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বড়লেখায় উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মরহুম শরীফ উসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় বড়লেখায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল এবং পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, কবির হোসেন, মান্না আমিন, আব্দুর রহমান, নুরুল আমিনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments