নিজস্ব প্রতিবেদক: সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়।
শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে:-
এতে বলা হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হয়, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী:-
সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া:
২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা
ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা।
সর্বোচ্চ ভাড়া:
৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা
ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা।
সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে ক্ষোভ বিরাজ করছে ভাড়া কমানোর দাবিতে আন্দোলন হচ্ছে সিলেটে। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা সড়কের দুর্বস্থার সুযোগে অসাধু সিন্ডিকেট দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে।


