Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াবাংলাদেশে আ.লীগ ও জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না -মৌলভীবাজারে...

বাংলাদেশে আ.লীগ ও জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না -মৌলভীবাজারে সারজিস

নিজস্ব প্রতিবেদক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না এদের দলটিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বিচার এদেশে করতেই হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনগত বাঁধা না থাকার পর‌ও কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা তারা এতটুকু সাহস দেখাতে পারছে না।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন নিউ ইয়র্ক সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা তাদের সীমাবদ্ধ, এর দায় সরকারকে স্বীকার করতে হবে।

সারজিস আলম বলেন, আমেরিকা সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এই দুর্বলতা এখন দেশজুড়ে প্রতিফলিত হচ্ছে।

অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারজিস আলম এর আগে  মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments