Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জবন বিভাগের অভিযানে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ

বন বিভাগের অভিযানে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের অভিযানে সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মিত টিনসেট ঘর উচ্ছেদ করা হয়েছে।

শনিবার দুপুরে কামারছড়া বিটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দায়িত্ব পালনকালে বিট কর্মকর্তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন অবৈধ দখলদার।

রাজকান্দি রেঞ্জ এর কামারছড়া বিটের সূত্রে জানা যায়, স্থানীয় সাংগাই সাপি এলাকায় বনদস্যু একাধিক বন মামলার আসামী কুতুবউদ্দিন সংরক্ষিত বনভ‚মিতে বেআইনিভাবে একটি টিনশেড ঘর নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে কামারছড়া বিট কর্মকর্তাসহ বিটের স্টাফ ও স্থানীয় ভিলেজার দের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে অপসারণ করা হয়।

বনবিট কর্মকর্তা বনপ্রেমিক আহমদ আলী বলেন, কর্মক্ষেত্রে যোগদানের পর থেকে বন অপরাধ উদঘাটন করে অভিযানে অবৈধভাবে আহরিত গর্জন কাঠসহ এক ডায়না কাডসহ দুই জন আসামিকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মালামালসহ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং বন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, এছাড়াও ডেপলছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় প্রায় ২৫ একর জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন সৃজন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জবর দখল হওয়া কামারছড়া বিট অফিস কম্পাউন্ড উদ্ধার করে তারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments