Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াপল্টন হত্যার বিচার, নির্বাচনের দাবিতে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

পল্টন হত্যার বিচার, নির্বাচনের দাবিতে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

কুলাউড়া প্রতিনিধি : রাজধানীর ‘পল্টন হত্যা দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কুলাউড়ায় উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুলাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল ষ্টেশনের চৌমুহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি পল্টন হত্যার ঘটনায় নিহত জামায়াত-শিবিরের শহীদদের স্মরণ করে খুনিদের বিচারের দাবি জানান। তার সাথে সাথে নভেম্বরে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবান জানান।

জেলা আমির বলেন, পল্টন হত্যার মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিরিহ মানুষকে হত্যার বিচার এড়ানো যাবে না এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা গণভোট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন ছাড়া ঘরে ফিরবো না।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মিছিলে অংশ নেন নায়েবে আমির মো. জাকির হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, রাজানুর রহিম ইফতেখার, উপজেলা শুরা সদস্য মো. শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, মাওলানা মতিউর রহমান, আব্দুন নূর, পৌর সভাপতি রুহুল আমিন রইব ও সাধারণ সম্পাদক মনসুর আহমদ তালুকদারসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments