Wednesday, October 21, 2026
Homeসর্বশেষদিনের কোন সময়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে

দিনের কোন সময়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে

ডেক্স রিপোর্ট : অনিয়ন্ত্রিত জীবনযাপন আর মানসিক চাপের কারণে বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। দিনের যেকোনো সময়ই হৃৎপিণ্ডজনিত সমস্যা দেখা দিতে পারে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সকালের দিকে হৃদরোগ বিশেষ করে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এর মতে, বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে হৃদরোগ। জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে এই ঝুঁকির মধ্যে পড়তে পারে যে কোনো বয়সী ব্যক্তি।

‘ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি’-এর গবেষকরা বলছেন, হার্ট অ্যাটাকের অন্যতম কারণ শরীরের হরমোন নিঃসরণের ওঠানামা। ভোরের দিকে শরীরে সাইটোকিনিন হরমোনের সবচেয়ে বেশি নিঃসরণ হয়। এসময় হৃদযন্ত্র দুর্বল হলে ‘অ্যারিথমিয়া’ অবস্থার সৃষ্টি হয়ে হার্ট অ্যাটাক হতে পারে।

দিনে শরীর সবচেয়ে বেশি সচল থাকে। অন্যদিকে সারা দিনের কাজের পর রাতে শরীর সবচেয়ে বেশি নিস্তেজ অনুভব করে। সেই সময় পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুমের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ বিশ্রাম নিতে শুরু করে। এসময় রক্তচাপ এবং হৃদস্পন্দনের হার সবচেয়ে বেশি থাকে। হৃদযন্ত্রের কার্যকলাপও জটিল হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টাতে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যাওয়ার ফলে করোনারি ধমনিতে চাপ সৃষ্টি হয়। তাই ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

চিকিৎসকরা বলছেন, সকালে রক্তের ‘পিএআই-১’ কোষ অনেক বেশি সক্রিয় থাকে। ফলে রক্তে জমাট বাঁধার প্রবণতা দেখা দিতে পারে। এটি হার্ট অ্যাটাকের একটি অন্যতম প্রধান কারণ।

হৃদরোগ বিশেষজ্ঞরা মনে করছেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে অবশ্যই দৈনিক ৮ ঘণ্টার ঘুম নিশ্চিত করতে হবে।

পাশাপাশি ছাড়তে হবে অস্বাস্থ্যকর বাইরের খাবার, ধূমপান এবং মদ্যপানের মতো বদঅভ্যাসগুলো। যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অবশ্যই এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। তাহলেই সকালে হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments