Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখাদর্শনা খালে অভিযানে দুটি অবৈধ বাঁধ অপসারণ

দর্শনা খালে অভিযানে দুটি অবৈধ বাঁধ অপসারণ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দর্শনা খালে অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ৮ পিস রিং জাল পুড়িয়ে  ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মঙ্গলবার দুপুরে অভিযান চালায় প্রশাসন। অভিযানে দর্শনা খালের ওপর আড়াআড়িভাবে স্থাপন করা কাঠ দিয়ে তৈরি দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা ৮ পিস রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ জাল ও বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments