Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াতিশাকে নিয়ে গুঞ্জন, শাকিব খানের বিপরীতে সিনেমায় আসছেন ?

তিশাকে নিয়ে গুঞ্জন, শাকিব খানের বিপরীতে সিনেমায় আসছেন ?

বিনোদন ডেক্স : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অনেকদিন ধরেই তার সিনেমায় আসা নিয়ে নানা আলোচনা চলছে। তিশা ভক্তরাও বারবার জানতে চান, প্রিয় তারকার বড় পর্দায় অভিষেকের ব্যাপারে। কিন্তু বরাবরই তিশা জানিয়েছেন, তিনি সময় নিতে চান। মনের মতো হলেই কেবল সিনেমায় অভিনয় করতে চান। তার কাছে অনেক সিনেমার প্রস্তাবও গিয়েছে। কিন্তু সম্মানের সঙ্গে সেগুলো ফিরিয়ে দিয়েছেন। এদিকে, সম্প্রতি তার সিনেমায় অভিনয় করা নিয়ে নতুন খবর ছড়িয়েছে।

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে নতুন একটি সিনেমায় অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। ফিল্মপাড়ায় এমনই গুঞ্জন ছড়িয়েছে গত দু’দিনে। কিন্তু সিনেমার বিষয়টি নিয়ে খোদ তিশাই অবগত নন বলে জানালেন। তানজিন তিশা বলেন, আমি কিছু জানি না। কেন এ বিষয়ে নিউজ হচ্ছে- তাও জানি না। জানলে হয়তো আপনাদের জানাতে পারবো। তিশা আরও বলেন, বড় পর্দায় কাজ করলে আসলে সবাই জানতে পারবেন। সেটা লুকানোর কোনো বিষয় নয়, তাই অপেক্ষা করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments