Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াট্রেনেই শেষ নি:শ্বাস ত্যাগ করলেন কুলাউড়ার জসিম উদ্দিন, কর্মস্থলে আর ফেরা হলো...

ট্রেনেই শেষ নি:শ্বাস ত্যাগ করলেন কুলাউড়ার জসিম উদ্দিন, কর্মস্থলে আর ফেরা হলো না

রিয়াজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে ষ্টেশন থেকে আন্ত:নগর উপবন ট্রেনে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন (৪৯)। হঠাৎ ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যুকুলে ঢলে পড়েন তিনি।  শুক্রবার (২১ আগস্ট) ভোরে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। তিনি বরমচাল ইউনিয়নের মহলাল জিন্নানগর গ্রামের মৃত মুসলিম উল্লার ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মো. জসিম উদ্দিন রাজধানী ঢাকায় একটি লেদার কোম্পানীতে চাকরি করেন। বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিলেট যান। ওই দিন রাতের আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনে কর্মস্থলে ফিরছিলেন মো. জসিম উদ্দিন। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।একপর্যায়ে তার মৃত্যু হয়। সহযাত্রীদের দেয়া তথ্য অনুযায়ী, তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তিনি পানি চাইলে উপস্থিত একজন যাত্রী তাকে পানি পান করান এবং অন্যরাও তাকে সহযোগিতা করেন।
ঘটনার পর বিষয়টি কমলাপুর রেলওয়ে থানা পুলিশকে জানালে তারা ট্রেন কমলাপুর স্টেশনে পৌছার পর ট্রেন থেকে মরদেহটি নিয়ে যায়। পরবর্তীতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments