Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জটমটমের ধাক্কায় রঙ মিস্ত্রির মৃত্যু

টমটমের ধাক্কায় রঙ মিস্ত্রির মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে টমটমের ধাক্কায় এক রঙ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কামুদপুর এলাকা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় কামুদপুর কমিউনিটি ক্লিনিকের সম্মুখে টমটমের ধাক্কায় সুমন মিয়া (৩২) গুরুতর আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সুমন মিয়া একজন রঙ মিস্ত্রি হিসাবে কামুদপুর গ্রামে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে চলার সময় টমটম ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত একটায় নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন মিয়া কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মন্তাজ আলী ছেলে। হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য গুলজার আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, ঘটনা বিষয়ে কেউ অবগত করেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments