Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাজুলাই সনদ-এ স্বাক্ষর করেছে ২৫ রাজনৈতিক দল

জুলাই সনদ-এ স্বাক্ষর করেছে ২৫ রাজনৈতিক দল

ঢাকা অফিস : বহু প্রতীক্ষিত ‘জুলাই সনদ’  শুক্রবার বিকেল ৫টার দিকে স্বাক্ষরিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে এ সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বশেষ স্বাক্ষর করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

জুলাই সনদ তৈরির প্রক্রিয়ায় মোট ৩৩টি রাজনৈতিক দল আলোচনায় অংশ নিয়েছিল। তবে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কয়েকটি বামপন্থী দল উপস্থিত ছিলেন না। স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি দল ও জোটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্বাক্ষর শেষে নেতারা উপস্থিত জনতার সামনে সনদটি উঁচু করে দেখান।  বিভিন্ন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন খসড়া সনদ তৈরি করে। মতামত গ্রহণের পর সব দলের পর্যালোচনা শেষে চূড়ান্ত সনদ প্রকাশ করা হলো।

সাক্ষর অনুষ্ঠান বিকেল চারটায় শুরু হওয়ার কথা থাকলেও কিছু বিলম্ব ঘটে। বিভিন্ন দাবিতে ‘জুলাই যোদ্ধা’  একদল লোক বেলা একটার দিকে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনুষ্ঠান আরম্ভে কিছুটা দেরি হয়। পরে বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টা মঞ্চে এসে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। ২৫টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদ নতুন রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐকমত্যের প্রতীক হিসেবে গৃহীত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments