Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াচুরি হওয়া ৬টি সিএনজি অটোরিকশা সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক-১

চুরি হওয়া ৬টি সিএনজি অটোরিকশা সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক-১

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল ৫ আগস্ট সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে।

গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে ৪ আগস্ট রাতে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।

গতকাল ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments